০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬

আশফাক আহমদ, উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 224
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৩৪২ জন। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ জন। এরমধ্যে বরাবরের মতো এবারও উপজেলায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান ও জেলার মধ্যে ৫ম স্থান ধরে রেখেছে।

এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে এবং পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয় ও বর্ণি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া দাখিল পরীক্ষায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসা থেকে ১ জন করে মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন তাছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে একমাত্র কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬

আপডেট সময় : ০৮:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫