০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

বড়লেখা সীমান্তে ফের ১০ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 317
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অব্যাহত রেখেছে। শনিবার (৫ জুলাই) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের বাতামোড়াল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও  ৩ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা সাতক্ষিরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উদ্বেগ। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১০ জনসহ মোট ৩৫১ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বড়লেখা-লাতু সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত এভাবে সীমান্ত পেরিয়ে ফেরত আসছেন।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে ফের ১০ জনকে পুশইন

আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫