০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুরুষরা বেশি হাসেন নাকি নারীরা Logo প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে বাবর আলী Logo নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বড়লেখায় রথযাত্রা উপলক্ষে নবাগত ওসির বাগান পরিদর্শন

অজিত দাশ, দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 227
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ ও পাথারিয়া চা-বাগান পরিদর্শন করেছেন বড়লেখা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান (মোল্লা)। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে রবিবার এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার পাল, ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মুতিলাল রায়।

এছাড়া দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, বিএনপি নেতা আব্দুল মুকিত সুলু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন বধ্য ও সাংগঠনিক সম্পাদক সপন চাষাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, “রথযাত্রা একটি ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সকলকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আমরা সব সময় জনগণের পাশে আছি।”

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৭ জুন) রথযাত্রা উপলক্ষে চা-বাগান কেন্দ্রিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা নেওয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় রথযাত্রা উপলক্ষে নবাগত ওসির বাগান পরিদর্শন

আপডেট সময় : ১২:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫