০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন ও স্মারকলিপি

নিজাম উদ্দিন ও শাহরিয়ার শাকিলঃ
  • আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 192
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা। রবিবার (২২ জুন) দুপুর একটায় কলেজের গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিবিরের কলেজ শাখার সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ ও উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সেক্রেটারি নোমান আহমদ, ছাত্রজমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, বড়লেখা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহরের স্কুল বিষয়ক সম্পাদক মো. কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সুযোগ থাকা সত্ত্বেও কলেজে অনার্স কোর্স চালু করা হয়নি। মৌলভীবাজার জেলার সকল সরকারি কলেজে অনার্স কোর্স চালু থাকলেও উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে এখনও অনার্স কোর্স চালু করা হয়নি। অনতিবিলম্বে অনার্স কোর্স চালু করে সকল শিক্ষার্থী ও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে
উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা পূর্ণাঙ্গ কলেজের স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অনার্স কোর্স চালু করার জন্য দ্রুত সময়ের মধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবিপত্র পাঠানো জন্য কলেজ প্রশাসনের কাছে জোর দাবি জানান। একইসঙ্গে নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত, কলেজ মসজিদের প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান তারা। মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫