১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ব্যক্তিগত সফরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 191
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে মৌলভীবাজারের বড়লেখায় রয়েছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনযোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন স্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশে রওনা দিয়ে সোয়া ১টায় চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন।

শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে তিনি অবস্থান করবেন। ওই দিন বিকাল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন স্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।

সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করতে পারেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টার বড়লেখায় কোনো সরকারি প্রোগ্রাম নেই। একান্ত ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার বিকাল পর্যন্ত বড়লেখায় অবস্থান করছেন। তার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ব্যক্তিগত সফরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির

আপডেট সময় : ০৬:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫