০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাণিজ্যের পথে বাধা ‘বিপজ্জনক বাঁক’: চাতলাপুর স্থলবন্দরে যাতায়াতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 478

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন সড়কের বিপদজনক বাঁক।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। যোগাযোগের একমাত্র পথ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ভেতর দিয়ে হওয়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন চালকরা। মূল সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো- বিপজ্জনক বাঁক। শমশেরনগর বাজার থেকে চাতলাপুর পর্যন্ত সড়কটির একাধিক স্থানে রয়েছে এসব ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে প্রতিদিন পণ্যবাহী গাড়িগুলো চলতে হচ্ছে চরম সতর্কতার সঙ্গে।

শুধু বাঁক নয়, শমশেরনগর বাজারের সরু রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে নিয়মিত যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতি, রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বাজারকেন্দ্রিক ভিড়-সব মিলিয়ে পরিস্থিতি জটিল।

স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, বাজারের পাশ দিয়ে চা বাগানের ভেতর দিয়ে যাওয়া বিকল্প এক কিলোমিটার বাইপাস সড়কটি পাকা করলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। এই সড়কটি ব্যবহার করলে বাজার এলাকার চাপ এড়িয়ে পণ্যবাহী গাড়িগুলো দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে।

সড়ক সরু, বাঁক অনেক, আবার প্রতিদিনই বালুবাহী ট্রাক চলাচল করে-সব মিলিয়ে যানজট ভয়াবহ আকার নেয়। এক কিলোমিটার বাইপাসটা যদি পাকা করে দেওয়া হতো, তাহলে এই ভোগান্তির অনেকটাই কেটে যেত।’

কমলগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রাকিব জানিয়েছেন, বাইপাস সড়ক পাকাকরণ প্রক্রিয়াধীন। তবে বরাদ্দ না থাকায় এখনো কাজ শুরু হয়নি।

মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, ‘বাঁকগুলো কাটা প্রয়োজন। স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি উন্নয়ন সভায় প্রস্তাব করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

চাতলাপুর স্থলবন্দর শুধু একটি শুল্ক স্টেশন নয়, উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনাময় আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছাড়া এর পূর্ণ সম্ভাবনা কখনোই বাস্তবায়ন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাণিজ্যের পথে বাধা ‘বিপজ্জনক বাঁক’: চাতলাপুর স্থলবন্দরে যাতায়াতে ভোগান্তি

আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫