১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় আখড়ায় চুরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 279
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পাখিয়ালাস্থ শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুইটি মন্দিরে দুঃসাহসিক চুরিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নেক্কারজনক ঘটনার প্রতিবাদে শনিবার (১৪ জুন) বিকেলে আখড়া প্রাঙ্গণে সর্বদলীয় নেতৃবৃন্দের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এই ঘটনায় জড়িত দুইজন চোরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য চোরদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মঞ্জু লাল দে’র সঞ্চালনায় ও স্থানীয় প্রবীন মুরব্বি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ, নিন্দা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান খছরু, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, পৌর জামায়াতের সাবেক সভাপতি খিজির আহমদ, যুব জামায়াতের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সহসভাপতি অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, হরিনাম যজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ দে, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাস, বড়লেখা উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাস, সাংবাদিক কল্যাণ প্রসুন চন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার রাতে অজ্ঞাত চোরেরা শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুইটি মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আখড়া কমিটির সভাপতি মঞ্জু লাল দে থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আখড়ায় চুরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫