০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে ঠেলে পাঠালো বিএসএফ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 424
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭ টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে বড়লেখা থানার ডিউটি আফিসার আতিকুর রহমান জানান, উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনও হস্তান্তর করেনি।

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ বিকেল ৩ টায় জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট সময় : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫