০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

বড়লেখায় এক দুর্ঘটনায় নিভে গেল দুই ভাইয়ের প্রাণ!

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 183
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ঈদের দিন মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (১৯) নামের দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কারের চালক পালিয়ে গেলেও কারটি জব্দ করেছে পুলিশ।

নিহত সুমন ও রুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রুমন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুনেছি, তারা পরস্পরের আপন ভাই। দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় এক দুর্ঘটনায় নিভে গেল দুই ভাইয়ের প্রাণ!

আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫