০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট Logo হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা, শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড

জুড়ীতে পাহাড়ি ঢলে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 212
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে গত কয়েকদিনের উজান থেকে নেমে আসা ভারী বৃষ্টিপাতসৃষ্ট পাহাড়ি ঢলে মাহবুব হাসান রিয়াদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সে স্থানীয় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র।

উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মো. পাখি মিয়ার পুত্র মাহবুব হাসান রিয়াদ আজ সোমবার (২ জুন) বিকেলে বাড়ি এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার উপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গেলে দুইজন একসাথে স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিমের সাঁতার জানা থাকায় বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার কাটা না জানা থাকায় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে।

এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে বিকেল ৫.৩০ টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশংকাজনক অবস্থায় ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে পাহাড়ি ঢলে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

আপডেট সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫