০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

শ্বশুর বাড়িতে স্ত্রীকে হত্যা: শেষ রক্ষা হয়নি পাষণ্ড স্বামীর

নিউজ ডেক্স:
  • আপডেট সময় : ০৭:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 343
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার মধ্যরাতে সহযোগি নিয়ে শ্বশুড় বাড়িতে পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েও শেষ রক্ষা পায়নি পাষন্ড স্বামী সুয়েল আহমদ (২৮)। স্বজন ও এলাকাবাসির সহযোগিতায় রাতেই পুলিশ সুয়েল আহমদকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিহত গৃহবধুর লাশ স্বজনদের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ।

এব্যাপারে নিহত গৃহবধুর বাবা হাজী আব্দুল লতিফ জামাতা সুহেল আহমদকে প্রধান আসামি ও অপরজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও নিহত গৃহবধুর বাবার বাড়ির সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাস ফেরত যুবক পূর্বের বিয়ে গোপন করে উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের হাজী আব্দুল লতিফের মেয়ে নাদিয়া বেগমকে (২১) বিয়ে করে। সম্প্রতি সুয়েল আহমদের আগের বিয়ের বিষয়টি স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজনের মধ্যে প্রকাশ পায়। এরজেরে ৩ দিন আগে নাদিয়া বেগম বাবার বাড়িতে চলে আসে। মঙ্গলবার দুপুরবেলা সোয়েল আহমদ শ্বশুড় বাড়িতে গিয়ে আছরের আজানের পর বিদায় নিয়ে নিজ বাড়িতে চলে যায়।

নিহত গৃহবধুর চাচাতো ভাই ইসলাম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১২টার পরে সুয়েল আহমদ তার শ্বশুড়কে ফোন করে জানায় নাদিয়া শয়নকক্ষে কি যেন করতেছে, গিয়ে দেখতে। এরপর বাড়ির লোকজন গিয়ে দেখেন দরজা খোলা, ফ্যানের সাথে ঝুলে থাকলেও পা মাটিতে রয়েছে নাদিয়ার। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাতেই সোয়েল আহমদ শ্বশুড় বাড়িতে গিয়ে নাদিয়া বেগমের মোবাইল ফোন আয়ত্বে নিতে চরম উত্তেজনা চালায়। তাদের অভিযোগ সুয়েল আহমদ ফোন করে নাদিয়াকে দরজা খুলতে বলেছিল। অজ্ঞাত সহযোগি নিয়ে ঘরে ঢুকে নাদিয়াকে শ্বাসরুদ্ধে হত্যার পর আত্মহত্যা সাজাতে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তাদের প্রশ্ন নাদিয়া আত্মহত্যা করলে তার শয়নকক্ষের দরজা খুলা থাকবে কেন। নাদিয়ার ফোন থেকে তার করা কল ডিলিট করার জন্য সে পাগলের মতো ফোন আয়ত্বে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, ময়না তদন্ত শেষে নিহতের লাশ বুধবার বিকেলে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে নিহত গৃহবধুর বাবার অভিযোগে সোয়েল আহমদকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্বশুর বাড়িতে স্ত্রীকে হত্যা: শেষ রক্ষা হয়নি পাষণ্ড স্বামীর

আপডেট সময় : ০৭:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫