১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

এটিএম আজহারের বেকসুর খালাসে বড়লেখায় জামায়াতের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 151
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আপিল বিভাগ থেকে বেকসুর খালাস দেয়ায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজারের বড়লেখা  উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ মে) বাদ জোহর জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন জেলা শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, শুরা-কর্মপরিষদ সদস্য আলহাজ্ব হেলাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম, মো. আব্দুস সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতের শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। রায় সেটাই প্রমাণ করেছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।

প্রসঙ্গত, এটিএম আজহারুল ইসলাম গ্রেপ্তারের আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি ১৪ বছর কারাভোগের পর বুধবার (২৮ মে) সকালে মুক্তি পান। এর আগের দিন, মঙ্গলবার (২৭ মে) আদালত তাকে বেকসুর খালাস দেন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, স্বৈরাচারী হাসিনা সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাবন্দি করে রেখেছিল।

নিউজটি শেয়ার করুন

এটিএম আজহারের বেকসুর খালাসে বড়লেখায় জামায়াতের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫