১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

বড়লেখায় পোস্টমাস্টারের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচার, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 171
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় কামাল উদ্দিন নামে এক পোস্টমাস্টারের নামে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামালের স্ত্রী আলেয়া শারমীন রুমি গত ১৬ মে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন। কামাল ডিমাইবাজার শাখা ডাকঘরের মাস্টার এবং পাখিয়ালা এলাকায় একটি ফার্নিচারের দোকানের মালিক।

অভিযোগে বলা হয়, ৫ মে সকালে কামাল উদ্দিন তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান, ‘বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল’ নামের একটি আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করা হয়েছে। এসব পোস্টে তাকে আওয়ামী লীগের লোক হিসাবে প্রচারণা চালানো হচ্ছে। গত ১৫ মে রাত ১০টা ৪৯ মিনিটে তিনি দেখতে পান, ‘Kamal Uddin’ নামে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। সেই আইডির প্রোফাইল ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে। প্রোফাইলে লেখা রয়েছে, ‘আমিই আওয়ামী লীগ’।

কামাল উদ্দিন বলেন, তার নিজের আইডিতে কেবল ব্যক্তিগত ছবি ও ব্যবসার তথ্য রয়েছে। ফেক আইডি থেকে ভবিষ্যতে উসকানিমূলক বা সরকারবিরোধী কোনো পোস্ট দিয়ে তাকে ও তার পরিবারকে বিপদে ফেলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শনিবার বিকেলে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পোস্টমাস্টারের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচার, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৫:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫