০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বিসিবি

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 244
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারের বেতন এখন ২ লাখ টাকা। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ারসহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার ওপরে এ প্লাস ক্যাটাগরিতে আছেন সৈকত। তার বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা।

এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০ হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা।

এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।

আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা। সেইসঙ্গে নারী আম্পায়ারদের ৪ জন ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বিসিবি

আপডেট সময় : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫