বৈরাগীবাজার জুঁই প্রকাশ কর্তৃক বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৯:১৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 176
বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার জুঁই প্রকাশ কর্তৃক “দানবীর রাগিব আলী একজন দেশ প্রেমিক” বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা, এক বর্ণিল সাহিত্য আড্ডা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল (শনিবার) বিকাল ৪ ঘটিকায় বৈরাগীবাজার গ্যাসপাম্প সংলগ্ন ছয়দুর রহমান বিল্ডিং-এর ২য় তলায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জু্ঁই প্রকাশের স্বত্বাধিকারী বিশিষ্ট কবি, লেখক ও প্রকাশক আজিজ ইবনে গনির সভাপতিত্বে এবং নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযুদ্ধ ও ডায়াস্পরা লিটারেচার গবেষক এবং ‘লোকন’ লিটল ম্যাগাজিন লন্ডনের সম্পাদক কবি ওয়ালি মাহমুদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গীতিকার আতাউর রহমান নোমান, বিয়ানীবাজার সাংবাদিক এসোসিয়েশানে সভাপতি ও এন এস নিউজ টিভির চেয়ারম্যান সাংবাদিক এম এ ওমর, আজিজ ইবনে গণি সাহিত্য-সংস্কৃতি পরিষদ বৈরাগীবাজারের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান জয়নাল।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবুল কালাম আজাদ, সুবাদ সাহিত্য পরিষদ জকিগঞ্জ-এর সভাপতি কবি ও শিক্ষক মুহাম্মাদ কবির আল মাহমুদ, কানলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গীতিকার, ছড়াকার ও কবি শেখ তাজ উদ্দিন আহমদ, সাপ্তাহিক সময় চিত্র পত্রিকা বিয়ানীবাজারের সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিবলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ফয়সল আহমদ, পল্লী বাউল লোক সংগীতালয় বৈরাগীবাজারের পরিচালক ও প্রশিক্ষক কন্ঠশিল্পী এস এম মানিক, এসভি টিভির চেয়ারম্যান ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আব্দুল করিম, ৫নং কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সংস্কৃতিকর্মী আবুল হাফিজ কয়েস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তানিবুর রশীদ, বাঁধন সাহিত্য দর্পন পরিষদ সিলেট’র সভাপতি, কবি ও শিক্ষানবিস এডভোকেট সাংবাদিক সাদিক হোসেন এপলু, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও গ্রীস প্রবাসী ফয়সল আহমদ সাগর এবং সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ময়নুল হক প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও স্বাগত বক্তব্য প্রদান করেন শেওলা সুতারকান্দি টিভির পরিচালক সালেহ আহমদ।
অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে বিভিন্ন কবি, সাহিত্যিক, ক্ষুদে শিল্পী ও শিক্ষার্থীদের গান, ছড়া ও কবিতা পরিবেশন অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তুলে।
প্রধান অতিথি কবি ওয়ালি মাহমুদ বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে সংবর্ধিত, বিভিন্ন অতিথি ও কবি-সাহিত্যিকদেরকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং
তিঁনি “দানবীয় রাগিব আলী একজন প্রকৃত দেশ প্রেমিক” বইয়ের মোড়ক উন্মোচন করে তাঁর শিক্ষনীয় ও নান্দনিক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সংগীত পরিবেশন করেন পল্লী বাউল লোক সংগীতালয় বৈরাগীবাজারের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিল আজিজ ইবনে গনি সাহিত্য-সংস্কৃতি পরিষদ,বৈরাগীবাজার। মিডিয়া পার্টনার ছিল সবুজ বাংলা টিভি, এস এস টিভি, শেওলা সুতারকান্দি টিভি, শাহীন অফিসিয়াল ও মাতৃভূমি।


























