সংবাদ শিরোনাম ::
বড়লেখায় পদক্ষেপ’র উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 214
মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বিনামূল্যে মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার তালিমপুর ইউনিয়নে কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় গগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।এসময় মোট ১৬৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান এবং ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার সঞ্জিব দাস, সমৃদ্ধি উপজেলা সমন্বয়কারী শ্রী নন্দন বর্মন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদার।ক্যাম্পটি পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস ও সকল স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ প্রমুখ।














