০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থসংরক্ষণে সচেষ্ট হতে হবে: সিলেটে বক্তারা

বাসস
  • আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 229

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় বক্তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের ধারায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারলে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ। সরকারি-বেসরকারি সম্মিলিত প্রয়াসে তাদের জীবনমান বদলে দিতে হবে। সচেতনতা ও মানবিকতার মাধ্যমে যোগাযোগ ও সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে।’

মাতৃগর্ভে অথবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনা রোধ, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতি সমব্যথী হয়ে তাদের বৈচিত্র্যকে বরণ, শিক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং প্রতিভা বিকাশে সমাজসচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের যৌথ আয়োজনে আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত শিশুসহ কয়েকজনকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক ও ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর অনিক আহমেদ অপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থসংরক্ষণে সচেষ্ট হতে হবে: সিলেটে বক্তারা

আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫