১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

বড়লেখায় ১০ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর কলেজ ছাত্রশিবিরের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 128
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, ক্যাম্পাসে সুষ্ঠ পরিবেশ রক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের লক্ষে ১০ দফা দাবিতে নবনিযুক্ত অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কলেজ সভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু, অর্থ সম্পাদক এমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ কলিম উদ্দিনসহ ক্যাম্পাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো-
কলেজে শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা/ উদ্যোগ গ্রহন করা, ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে বাধ্যতামূলক কলেজের আইডি কার্ড দেখে প্রবেশ করানো, অনার্স কোর্স চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা/ উদ্যোগ গ্রহন করা, বেতন, সেশন ফিস ও ফরম পূরণ ব্যয়বহুল হওয়ায় অনেক শিক্ষার্থীদের পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে এ জন্য দারিদ্র্য শিক্ষার্থীদের ছাড় প্রদান করা।

আরও দাবি জনানো হয়, সরকারি শিক্ষাবৃত্তি যাচাইবাছাই করে দারিদ্র্য শিক্ষার্থীদের দেয়ার ব্যবস্থা করা, কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা, কলেজের শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য মসজিদের ফ্লোরে টাইলস ও কার্পেটের ব্যবস্থা করা, কলেজের ভবনগুলোর ওয়াশরুমের মেরামত করে ব্যবহার উপযোগী করা, খন্ডকালীন শিক্ষকের পরিবর্তে স্থায়ী নিয়োগের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা,

এছাড়াও কলেজের নতুন ভবনে ফ্যাসিবাদের সহযোগি সাবেক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন ভবনের নাম পরিবর্তন করে বিকল্প নাম দেওয়ার দাবি জানানো হয়।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ দীর্ঘদিন থেকে নানা সমস্যার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে তাই এখানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই আমরা দাবিগুলো জানিয়েছি।

নবনিযুক্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ বলেন, আমি স্মারকলিপি পেয়েছি। এখানে ১০টি দাবি তুলে ধরা হয়েছে। তাদের সকল দাবি পূরণে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ দাবিগুলো কলেজের উন্নতি ও অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখবে এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে উত্থাপিত দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ১০ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর কলেজ ছাত্রশিবিরের স্মারকলিপি

আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫