০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

সিলেটে বাসচাপায় স্কুল শিক্ষিকা নিহত ও বিজিবি সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 176
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জকিগঞ্জে বাসচাপায় এক স্কুল শিক্ষিকা নিহত ও একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। নিহত ও আহত দুজন সম্পর্কে ভাই-বোন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের থানা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষিকার নাম তাসনিয়া পারভীন জুঁই (২৭) ও আহত হন তার ছোট ভাই ইমদাদুল হক ইমন (২৪)। ইমন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তাদের বাবা আমিনুল হক বাচ্চুও একজন অবসরপ্রাপ্ত বিজিবি কমান্ডার।

ওসি জানান, উপজেলার থানা বাজার এলাকায় সিলেট থেকে জকিগঞ্জগামী একটি বাসের ধাক্কায় জুঁই ও ইমনকে বহনকারী মোটরসাইকেল সড়ক থেকে ছিটকে পড়ে। এতে দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুঁইকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি জহিরুল ইসলাম মুন্না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বাসচাপায় স্কুল শিক্ষিকা নিহত ও বিজিবি সদস্য আহত

আপডেট সময় : ০৬:২৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫