০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বর্ষবরণের দিনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বড়লেখায় জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 334
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে ইসরায়েলি নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ইমাম সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদ জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।

কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটিতে কেউ হাতে ফিলিস্তিনের পতাকা, কেউবা ‘ইসরাইলী পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবির আল্লাহু আকবারসহ ফেস্টুন ও নানা স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা ও আজিমগন্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির, প্রিন্সিপাল মাওলানা শায়েখ খায়রুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির উপজেলা সাধারণ সম্পাদক ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম আতিকুর রহমান।

সমাবেশ আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, ফয়সাল আলম স্বপন, প্রভাষক তারেক আহমদ, জাতীয় ইমাম সমিতির পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা ময়নুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে আমরা গত তিনদিন থেকে অনলাইনে ও সরেজমিনে জনসাধারণের মাঝে বিভিন্ন লিফলেট ফেস্টুন বিলি করেছি তাছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে কুরআন সুন্নাহ ভিত্তিক আমাদের ঐতিহ্য তোলে ধরার চেষ্টা করি যা অতিথেও করেছি। বর্ষবরণের দিনে জাতীয় ইমাম সমিতি বড়লেখার সকল আলেম সমাজ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের কর্মসূচিতে সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন।

তিনি আরোও বলেন, একইসঙ্গে ফিলিস্তিনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধু আমাদের দেশের জন্য শুভকামনা করি, এরচেয়ে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আমাদেরকে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, তার প্রতিবাদ করে ফিলিস্তিনিদের জন্য যেন শান্তি ফিরে আসে এই কামনা করতে হবে। যেখানেই মানবতা ভূলন্ঠিত হবে জাতীয় ইমাম সমিতি মানবতা রক্ষায় শান্তিপূর্ণ প্রতিবাদ চলমান থাকবে। এসময় তিনি দেশ-জাতির মঙ্গল কামনা করে সকলকে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্ষবরণের দিনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বড়লেখায় জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫