সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে এক নারী নিহত ও আহত ১০
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / 314
হবিগঞ্জ জেলার বাহুবলে বাস উল্টে ১ জন নারী নিহত ও ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে নারায়ণগঞ্জগামী একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলের মুখকান্দি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও বাহুবল থানা পুলিশ, উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের কে উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত লুৎফা বেগম (৫৫) কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দমতি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম।

























