০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

মোদিকে ছবি উপহার দিলেন অধ্যাপক ইউনূস, ছবিটি কিসের

বাসস
  • আপডেট সময় : ১১:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 108

শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকে নরেন্দ্র মোদিকে ছবি উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বাসসকে জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের।

অন্যদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একই তথ্য জানিয়ে বলা হয়, ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদকটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বাসসের খবরে বলা হয়, ব্যাংককে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদিকে ছবি উপহার দিলেন অধ্যাপক ইউনূস, ছবিটি কিসের

আপডেট সময় : ১১:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫