০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

মানবিক কার্যক্রমে স্থানীয় মহলে প্রশংসিত ইউনিয়ন জামায়াত

বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 225
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ ভাগ উত্তর(কাঠালতলী) ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ নিয়ে তৃতীয়ধাপে উপজেলার ৮৩’টি ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন পৌছে দেওয়া হয়েছে।

এতে বর্তমান সময়ে সমাজের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইউনিয়ন জামায়াতের এই মানবিক কার্যক্রম স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

ঢেউটিন বিতরণকালে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের শুরা-কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম এবং পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন। এছাড়াও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে। অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু জামায়াত নয়, সব শ্রেণির মানুষ যদি মানবিক কাজে অংশ নেয়, তবে একটি সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

ঢেউটিন বিতরণ পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের মানবিক কার্যক্রম বর্তমানে ও ভবিষ্যতে চলমান থাকবে এবং সাধারণ মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।

ষাটমাকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবিক কার্যক্রমে স্থানীয় মহলে প্রশংসিত ইউনিয়ন জামায়াত

বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন

আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫