০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কর্তৃপক্ষকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ

বড়লেখায় সাবেক মন্ত্রীর নামে সরকারি কলেজ ভবন: জেলা প্রশাসকের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 267
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নামে থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন।

মঙ্গলবার (২৫ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় কলেজ পরিদর্শনকালে একাডেমিক ভবনে সাবেক মন্ত্রীর নাম জেলা প্রশাসকের নজরে আসে এসময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নাম মুছে ফেলার জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ভবন থেকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার জন্য দ্রুত সময়ের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগর আতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর্তৃপক্ষকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ

বড়লেখায় সাবেক মন্ত্রীর নামে সরকারি কলেজ ভবন: জেলা প্রশাসকের ক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫