০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

চার সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন

শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন অধ্যাপক আব্দুস সহিদ খান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 329
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের পরিচালনা (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

নতুন পরিচালনা কমিটিতে বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আব্দুস সহিদ খান।

এতে সদস্য সচিব মনোনীত করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ এছাড়াও অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন শিক্ষক প্রতিনিধি আব্দুর রব সুহেল ও অভিভাবক প্রতিনিধি আব্দুল হালিম।

গেল ২৪ মার্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: মঈনুল হক স্বাক্ষরিত এক পত্রে স্কুলের প্রধান শিক্ষককে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, আব্দুস সহিদ খান দীর্ঘ কয়েকবছর থেকে এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করছেন একজন বরেণ্য ব্যক্তিত্ব হিসেবে তিনি বেশ সুপরিচিত।

ছাত্র থাকা অবস্থায় তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচিত এজিএস ও ভারপ্রাপ্ত জিএস, এবং ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটে প্রথম সারির ছাত্রনেতা ছিলেন।

ছাত্র রাজনীতিতে তার ভূমিকা ছিল বেশ সক্রিয় তিনি সিলেট এমসি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পরে জেলা ছাত্রদলের সদস্য, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, সিলেট জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা জাসাসের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য এবং বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে বর্তমানে তিনি বড়লেখা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুস সহিদ খান দেশের বৃহত্তম শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ছাড়াও এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইদগাহ কমিটিতে দায়িত্ব পালন করছেন।

ছাত্র জীবনে তিনি শাহবাজপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

এদিকে অধ্যাপক আব্দুস সহিদ খান শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। 

পাথারিয়াকন্ঠ/টিআইআর

নিউজটি শেয়ার করুন

চার সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন

শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন অধ্যাপক আব্দুস সহিদ খান

আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫