বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে রমজান ও ঈদ উপহার সামগ্রী প্রদান
- আপডেট সময় : ০৮:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 151
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ১৭ মার্চ (সোমবার) দুপুরে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউট বড়লেখা শাখার যুগ্ম সম্পাদক মাস্টার জাকির হোসেন।
পরিষদের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, বাংলাদেশ স্কাউট বড়লেখা শাখার সহকারি কমিশনার মো. নুরুল ইসলাম, মো. বদরুল ইসলাম, প্রবাসী ফখরুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।

এসময় অতিথিবৃন্দরা বলেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মধ্যপ্রাচ্যে প্রবাসী মো. শাহাব উদ্দিনসহ সকল নেতৃবৃন্দের ত্যাগের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে আর্ত-মানবতার সেবায় সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে তাছাড়া প্রবাসীদের কল্যাণে বড়লেখা উপজেলায় ইতিমধ্যে তারা বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে।
পাথারিয়াকন্ঠ/ রিপন















