০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক Logo কোর্স ফর রোভার মেট সম্পন্ন করলেন সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৮ সদস্য

সাস্টে নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 58
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের মধ্যে নাগরিক সচেতনতা, দায়িত্ববোধ, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) অনুষ্ঠিত হয়েছে নাগরিকত্ব বিষয়ক কর্মশালা।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্টের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া বিনতা আরিফ। তিনি তরুণদের নাগরিক দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ, অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মো. এহসান মাজিদ সাদি। এছাড়া সাস্ট সাংগঠনিক জেলা ইউনিটের সমন্বয়কারী ইমাম তালহা ধ্রুব, যুগ্ম সমন্বয়কারী আরিফ হোসাইন ও রুহিল মাদানী মীম, কর্মশালা সম্পাদক বিশ্ব সরকার এবং ফ্যাসিলিটেটর মাফরুহা আলম মুম ও জান্নাতুল হীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নাগরিকত্বের ধারণা, একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সামাজিক মূল্যবোধ, নেতৃত্বের বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে নাগরিক মূল্যবোধ, নেতৃত্বের সক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করার পাশাপাশি তাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নাগরিকত্ব ও সামাজিক দায়িত্ব সম্পর্কে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাস্টে নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬