০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ৫’শ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট সময় : ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 193
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫’শ টাকা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন চা শ্রমিকরা।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার দক্ষিণগুল চা-বাগানের শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শ্রমিকরা নিয়মিত কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান।

বিক্ষুব্ধ শ্রমিকরা মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়ন, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহার।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালী এবং চা শ্রমিক সুমন ঘোষ ও নয়ন মৃধা।

পথসভায় শ্রমিকরা বলেন, আমরা কী কষ্টে আছি, তা আমরাই জানি। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে জীবনযাপন করছি। দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। বাগানে চিকিৎসকও নেই। অসুস্থ হলে শ্রমিকদের নিজেদের খরচে চিকিৎসা নিতে হচ্ছে।

তারা আরও বলেন, বাগান কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে অনেক শ্রমিক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। অধিকাংশ শ্রমিকের বসতঘর সংস্কারের প্রয়োজন হলেও মালিকপক্ষ ঘর সংস্কার করে দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা নিজেদের অর্থ ও শ্রমে ঘর মেরামত করছেন। একই সঙ্গে বাগানের রাস্তাঘাটের অবস্থাও বেহাল বলে অভিযোগ করেন তারা। শ্রমিকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ৫’শ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬