১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখার অজমীর নিবাসী দেবেন্দ্র চন্দ্র নাথের পরলোকগমন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 169
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অজমীর গ্রামের (নাথপাড়া) প্রবীণ হোমিও চিকিৎসক, শিক্ষক ও সমাজহিতৈষী দেবেন্দ্র চন্দ্র নাথ আর নেই। “ওঁ দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু।”

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে ৮৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরলোকগমনে স্বজন, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেবেন্দ্র চন্দ্র নাথ ছিলেন শিক্ষা ও মানবসেবায় নিবেদিত এক পরিচিত মুখ। দীর্ঘদিন তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। মহদীকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি হোমিও চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন এলাকার মানুষের সেবা করেছেন।

অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গেও তিনি বেশ কয়েক বছর দায়িত্বশীলভাবে সম্পৃক্ত ছিলেন। শিক্ষা, সমাজ ও সংস্কৃতির নানা পরিসরে তাঁর আন্তরিক অংশগ্রহণ তাঁকে এলাকাবাসীর কাছে একজন সজ্জন, মানবিক ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

তাঁর চলে যাওয়ায় অজমীর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের আবহ। যাঁদের জীবনে তিনি শিক্ষক, চিকিৎসক কিংবা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে ছিলেন, তাঁদের অনেকেই তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সহকর্মী, সাবেক শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক সমাধিস্থলে সনাতন ধর্মীয় রীতিতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার অজমীর নিবাসী দেবেন্দ্র চন্দ্র নাথের পরলোকগমন

আপডেট সময় : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬