০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ০৮:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 103
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণিত ও বিজ্ঞানের সমস্যা সমাধান, যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (BdMSO) ২০২৬-এর জাতীয় পর্ব। শনিবার (৮ আগস্ট) সিলেটের মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) ও সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (SPSB) যৌথভাবে অলিম্পিয়াডের আয়োজন করে। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রাথমিক থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

সকালে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের মূল পরীক্ষা। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। মুখস্থনির্ভরতার পরিবর্তে সমস্যা বিশ্লেষণ করে যুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছানোর সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়।

পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানবিষয়ক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ এবং অনুসন্ধিৎসু মন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজনে ছিল জাতীয় কুইজ প্রতিযোগিতাও। এতে শিক্ষার্থীদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও দ্রুত চিন্তা করার সক্ষমতা যাচাই করা হয়। দিন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেডেল ও সনদ তুলে দেওয়া হয়।

জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী সময়ে National Residential Camp ও Team Selection Test (TST)-এ অংশ নেবে। চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে গণিতে ছয়জন ও বিজ্ঞানে ছয়জন—মোট ১২ জনকে নিয়ে বাংলাদেশের জাতীয় দল গঠন করা হবে। দলটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম International Mathematics and Science Olympiad (IMSO) 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এর আগে ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম IMSO-তে বাংলাদেশের ১২ সদস্যের দল দুটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এবার সেই সাফল্য ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা আয়োজকদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই

আপডেট সময় : ০৮:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬