১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

মৌলভীবাজারে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল

ষাটমাকন্ঠ প্রতিবেদক, মৌলভীবাজার
  • আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 95
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, পাশাপাশি পতিত ফ্যাসিবাদী শাসনের সময় সংঘটিত গুম, খুন, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির ঘটনার দ্রুত বিচার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) শহরের শাহ মোস্তফা রোডস্থ খেলাফত মজলিসের জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ফখরুল ইসলাম নোমানি। সমাবেশ পরিচালনা করেন জেলা সহ-সেক্রেটারি সৈয়দ সাইফুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোনের পরিচালক আহমদ বিলাল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের রায় ও জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে অতীতে সংঘটিত গুম, খুন, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির ঘটনাগুলোর দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ সময় বক্তব্য দেন জেলা সহ-সভাপতি লুৎফুর রহমান ও মুহিবুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. আব্দুল খালিক, জেলা সহ-সেক্রেটারি হাফিজ মো. আব্দুল মুকিত মামুন, শহর শাখার সভাপতি কাজী হারুনুর রশিদ, সদর উপজেলা শাখার সভাপতি হাফিজ ইব্রাহিম খলিল, রাজনগর উপজেলা সভাপতি ও ইউপি সদস্য কাওসার আহমদ, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, কুলাউড়া উপজেলা সভাপতি আ খ ম শাহিন চৌধুরী, শমশেরনগর শাখার সভাপতি শাহ লুৎফুর রশিদ, শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহ হেলাল, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি এহসানুল হক, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আহমদ কবীর এবং শহর শাখার সভাপতি মো. সালমান।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল

আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬