১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুলাউড়া উপজেলা প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 129
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এ অর্জনের চেতনা ধারণ করে বৈষম্য, দুর্নীতি, জুলুম ও নির্যাতনমুক্ত একটি রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক গোষ্ঠীর অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফসল। সেই ঐক্যের শক্তির মধ্য দিয়েই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছিল।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, বর্তমান আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, মেহেদী হাসান খান, সাইদুর রহমান নিশান এবং জুলাই যোদ্ধা ছাইম আহমদ লিংকন তালুকদার ও শেখ বদরুল হোসেন রানা বক্তব্য দেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬