০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আলোচনা সভা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 265
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি এবং বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। গণঅভ্যুত্থানের চেতনা, এর অর্জন, জনগণের প্রত্যাশা এবং বর্তমান বাস্তবতা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অতিথি হিসেবে অংশ নেবেন।

আয়োজকদের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনের প্রেক্ষাপট, জনগণের আকাঙ্ক্ষা, অর্জিত সাফল্য এবং এক বছর পর বাস্তব পরিস্থিতির মূল্যায়ন নিয়েই মূলত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরবেন।

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল এবং সদস্য সচিব ফয়সাল আমীন এক যৌথ বিবৃতিতে জানান, মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং এর শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিককে অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আলোচনা সভা

আপডেট সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬