১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:২৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 123
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মস্তিষ্কে টিউমারের জটিল চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রখ্যাত চিত্রনায়ক ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। অভিনেতার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার মহাসচিব লিটন এরশাদ।

তবে জন্মভূমিতে এই ফেরা দীর্ঘদিনের জন্য নয়। লিটন এরশাদ জানান, চিকিৎসকের পরামর্শে পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরে যেতে হবে। সেখানে ১৫ আগস্ট তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে।

ব্রেন টিউমারে আক্রান্ত এই বরেণ্য অভিনেতাকে এখন পর্যন্ত ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি ও কঠিন চিকিৎসার কারণে তার শারীরিক অবয়বেও পরিবর্তন এসেছে। বিমানবন্দর থেকে তোলা এক ছবিতে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে উপবিষ্ট অবস্থায় দেখা গেছে এই নায়ককে।

চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে লিটন এরশাদ বলেন, ‘দীর্ঘ চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় স্বজনদের আত্মবিশ্বাস কিছুটা কমে এসেছে। পরিবার তাদের সাধ্যমতো লন্ডনে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছে। ইলিয়াস কাঞ্চন ভাইও জন্মভূমিতে ফেরার জন্য ভীষণ ব্যাকুল ছিলেন। তাই স্বল্প সময়ের জন্য হলেও তাকে দেশে আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।’

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। আগস্টে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হলেও স্থানগত ঝুঁকির কারণে টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে কেমোথেরাপির মাধ্যমেই তার চিকিৎসা চলছিল।

ঢালিউডের সর্বকালের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সমাজসেবায় একুশে পদকে ভূষিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৭:২৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬