০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উদ্ধারকৃত সরকারি খাস ভূমির বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা

বড়লেখায় ভূমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার হলো কোটি টাকা মূল্যের খাস জমি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 172
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখায় দীর্ঘকাল অপদখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সরকারি এই ভূ-সম্পত্তি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

জানা গেছে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কতিপয় ব্যক্তি উপজেলার তালিমপুর ইউনিয়নের দত্তের মহাল মৌজার আর.এস ১ নং খতিয়ানের ১১৯২, ১১৯৩, ১১৯৪, ১১৯৫, ১১৯৬ ও ১১৯৭ দাগের ১ একর ৬১ শতক খাস জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, পুকুর খনন, ধান চাষ করে ভোগদখলে রেখেছিল। বিভিন্ন সময় প্রশাসন সরকারি এই জমি উদ্ধারের উদ্যোগ নিলেও রাজনৈতিক প্রভাবশালী মহলের অবৈধ হস্তক্ষেপে তা সফল হয়নি। অবশেষে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে মঙ্গলবার (১১ মার্চ) বড়লেখা উপজেলা প্রশাসন বেদখলে থাকা সরকারি খাস ভূমি উদ্ধার করে তা সরকারের নিয়ন্ত্রণে এনেছে।

বড়লেখা ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, উদ্ধারকৃত ভূমির ৬১ শতকে তিনটি পরিবার বসবাস করছে। অবশিষ্ট ভূমিতে পুকুর, আমন ক্ষেত ও কিছু জায়গা ফাঁকা রয়েছে। উদ্ধারকৃত সরকারি খাস ভূমির বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা। উক্ত ভূমিতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ দখলদারদের উক্ত ভূমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পথারিয়াকন্ঠ/রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উদ্ধারকৃত সরকারি খাস ভূমির বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা

বড়লেখায় ভূমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার হলো কোটি টাকা মূল্যের খাস জমি

আপডেট সময় : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫