১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

কুলাউড়ায় হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল

মো. মহি উদ্দিন, কুলাউড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 193
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায় হাকালুকি হাওরের বুকে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১ আগস্ট) বিকেলে স্থানীয় জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি নৌকা অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশের নৌকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তারু খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সামাদ আহমদ, ইউপি সদস্য আতিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন খান এবং উপজেলা যুবদলের সদস্য রাজন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম রাজন বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই স্থানীয় প্রবীণ ও তরুণদের সম্মিলিত উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, ভুকশিমইল ইউনিয়নকে ঘিরে তাঁর নানা উন্নয়ন পরিকল্পনা রয়েছে। অবহেলিত এ জনপদের সার্বিক উন্নয়নে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের উদ্যোগে ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং আগামী দিনেও হাওরাঞ্চলের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী নৌকার মাঝি-মাল্লা ও দর্শনার্থীরা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়া ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল

আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬