১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড়লেখায় জামায়াতের গণমিছিল

তাহমীদ ইশাদ রিপন ::
  • আপডেট সময় : ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 293
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল আলী ট্রেড সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কোনো টালবাহানা করতে দেওয়া হবে না; রায় বাস্তবায়নে অবহেলা করলে এর ফল ভালো হবে না। এ সময় বিএনপির বিরুদ্ধেও তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, দলটির মোনাফেকি আচরণে দেশের সচেতন জনগণ চরম ক্ষুব্ধ।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এবং ফ্যাসিস্ট হাসিনসহ তার দোসরদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে শহিদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানেরও দাবি তোলে

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমির ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় গণমিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা-জুড়ী উপজেলার তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোহাইমিন, ছাত্রশিবির উপজেলা উত্তর শাখা সভাপতি হানজালা আহমদ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হেলাল উদ্দিন, মো. কামাল উদ্দিন, আব্দুস সামাদ, জুবের আহমদ, সূরা সদস্য আলিম উদ্দিন ও আবু তাহের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড়লেখায় জামায়াতের গণমিছিল

আপডেট সময় : ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬