০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাতীয় প্রতিযোগিতায় জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের চতুর্থ স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 182
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশব্যাপী আয়োজিত ‘রক্তিম জুলাই গান নির্মাণ প্রতিযোগিতা–২০২৬’ জাতীয় প্রতিযোগিতায় ‘রক্তস্নাত জুলাই’ গান নির্মাণে চতুর্থ স্থান অর্জন করেছে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার। জুলাই মাসব্যাপী সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার এ সাফল্য অর্জন করে।

বুধবার (২৯ জুলাই) ঢাকায় জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের পরিচালক জামিল আহমদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সসাসের নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে ও জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ আনাসের মমতাময়ী মা সানজিদা খান দীপ্তির আবেগঘন উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোশাররফ হোসেন খান, লেখক ও গবেষক জাকির আবু জাফর, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ. এম. আবু মুসা, বাচিকশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, লেখক ও গবেষক সাইফুল আরেফিন লেলিন, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, সসাসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা, সসাসের সাবেক দায়িত্বশীলবৃন্দ ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “সংস্কৃতি হলো প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার শহীদ ওসমান হাদিসহ যে তরুণরা রাজপথে রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছে, গানের সুরে তাদের সেই ইতিহাস ধরে রেখে সসাসের এই আয়োজন তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ জননী ও আন্দোলনে আহত বীর যোদ্ধাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সম্মানজনক অবস্থান অর্জন মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও মানসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সংগঠনটির সদস্যদের উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় প্রতিযোগিতায় জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের চতুর্থ স্থান অর্জন

আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬