০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন

বিশেষ প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 172
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ‘Equal (অ্যাকাডেমিক, আইটি অ্যান্ড ইংলিশ লার্নিং সেন্টার)’-এর কর্ণধার ও ইংরেজি শিক্ষক মোহাম্মদ আশিক তাঁর এক ছাত্রী তারতিলা ফেরদৌস জিমিকে নিয়ে গত চার দিন ধরে রহস্যজনকভাবে লাপাত্তা হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে শিক্ষক আশিকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ করে দু’জনের একসঙ্গে এভাবে উধাও হয়ে যাওয়ার পর থেকে ট্রেনিং সেন্টার ও বড়লেখার লোকজনের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনেক সচেতন মহল মনে করছেন এ ধরনের ঘটনা পুরো শিক্ষক সমাজকে কলঙ্কিত করছে।

​এদিকে মেয়েটির এক বান্ধবী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান যে, স্যারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পাশাপাশি মেয়েটির অন্য আরেকটি ছেলের সঙ্গেও সম্পর্ক ছিল। এটি নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া চলত এবং পরিশেষে মেয়েটির চাপে পড়েই শিক্ষক তাঁকে নিয়ে পালিয়ে যান।

​অনুসন্ধানে জানা যায়, ওই শিক্ষক এর আগে বিভিন্ন সেন্টারে ইংরেজি পড়াতেন। তবে ঘটনার বিষয়ে Equal-এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে ‘ষাঠমাকণ্ঠ’ পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা হওয়া মেয়েটির একাধিক প্রেমিকের মধ্যে একজন দাবি করেন যে, তাদের সঙ্গেও মেয়েটির গভীর সম্পর্ক ছিল।

এ বিষয়ে বিস্তারিত জানতে গতকাল থেকে ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

​ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় সচেতন মহল এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন

আপডেট সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬