১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়ার পৃথিমপাশায় এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 40
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ছৈদলবাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চলমান রয়েছে। তিনি বলেন, কুলাউড়ার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দাবি, গত চার মাসে উপজেলায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের সময় এত ব্যাপক উন্নয়ন হয়নি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার কথা উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যে তিনি এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তাকে ‘বাটপার’ বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মুশারফ হোসেন, আপ্তাব উদ্দিন, হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ার পৃথিমপাশায় এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬