বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 410
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় এনসিসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্টুডেন্ট ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ ইন্টারন্যাশনাল স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র চেয়ারম্যান ও হাজীগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য সচিব আব্দুল হক।
সহকারী প্রধান শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা এমাদ উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষার্থী প্রাচুর্য চৌধুরী অমিত।
এতে বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এম এ শহীদ খান, প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজন পূরণে এনসিসি ব্যাংক পিএলসি বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মসূচীর বর্ননা প্রদান করেন।
জলবায়ুর ভারসাম্য রক্ষা, সবুজায়ন, জনসচেতন বৃদ্ধিতে এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ভূয়সী প্রশংসা করেন উক্ত প্রতিষ্ঠান প্রধানগণ। এদিন এই বিদ্যালয়ের ক্যাম্পাসে দুই শাতাধিক ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এরকম কর্মসূচিতে আনন্দ প্রকাশ করে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করে এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ।

























