কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে
বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন
- আপডেট সময় : ০২:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 20
মৌলভীবাজারের কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদারকে সাথে নিয়ে সরেজমিন ভুকশিমইল ইউনিয়নে টেন্ডার হওয়া কুলাউড়া নবাবগঞ্জ সড়ক হতে ভুকশিমইল মাদ্রাসার পূর্বদিকে চক সড়ক , নবীগঞ্জ জাব্দা হয়ে কালেশার ও শশারকান্দী ভাটেরা এই তিনটি সড়ক দ্রুত কাজ শেষ করার জোরালো দাবি জানান এ ছাড়া জনদুর্ভোগ কমাতে এবং নির্ধারিত সময়ে কাজের মান বজায় রেখে দ্রুত রাস্তাগুলো নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন। তিনি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন জাব্দা কালেশার রাস্তাটি অপরিকল্পিত ভাবে টেন্ডার করা হয়েছে।
এজন্য সামান্য বন্যায় রাস্তাটি ডুবে যায়, রাস্তাটি অন্তত দুইফুট উঁচু করে পাকাকরণ করার জোর দাবী জানান। সঠিক নেতৃত্বের অভাবে দীর্ঘদিন এই ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত। হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে চলমান রাস্তার উন্নয়নকাজ অতিদ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেছি এবং কাজ শেষ করতে এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম হাওর এলাকার জনসাধারণের দুর্ভোগ লাগবে সব সময় খোঁজ খবর নিচ্ছেন এবং উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলেছেন। সবার সহযোগিতায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে স্বয়ং উপস্থিত হয়ে রাস্তার কাজের অগ্রগতি ও মান ঘুরে ঘুরে দেখেন।

কুলাউড়া উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার বলেন, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গতি আরও বাড়িয়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছি । এই তিনটি রাস্তার মধ্যে একটি রাস্তার কাজ বাতিল হয়েছে আমরা পুনরায় টেন্ডার আহ্বান করবো। দুটি রাস্তার স্থায়িত্ব ও রাস্তা উঁচু করে শতভাগ কাজের মান বজায় রাখার ওপর কঠোর গুরুত্বারোপ দেয়া হবে ।
তিনি বলেন, রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী না হলে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হবে তাই বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারকে বলেছি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিয়াউল হক মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিছবাউল বাশার বাবু, ভুকশিমইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া আলম মিতুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

























