০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 35
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা হল রুমে ৫ আগষ্ট “জুলাই গন-অভ্যত্থান দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মাদ্রাসার উপদেষ্টা এমাদুল ইসলাম। প্রধান মেহমানের বক্তব্য রাখেন লন্ডন প্রবাস মাদ্রাসার উপদেষ্টা মো: মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাংবাদিক এম এম আতিকুর রহমান, মাওঃ আব্দুল খালিক, মাওঃ আব্দুর রহিম, কবির আহমদ আবু, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও মোহাম্মাদীয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারেক আহমদ সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আমাদের নতুন করে আশার আলো-একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সব বীর জুলাই যোদ্ধার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ষাটমাকণ্ঠ /আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আপডেট সময় : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬