০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 192
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের পেশাগত কল্যাণ, অধিকার সুরক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক নতুন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। একই সঙ্গে নিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে সংগঠনের নামে আনুষ্ঠানিকভাবে ‘ওয়েলফেয়ার’ শব্দ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেল। সভা পরিচালনা করেন সদস্যসচিব ও দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন।

সভায় কবীর আহমদ সোহেল বলেন, “বৃক্ষের পরিচয় তার ফলে, আর একটি সংগঠনের পরিচয় তার কর্মকাণ্ডে। আমরা নামসর্বস্ব কোনো সংগঠন গড়ে তুলতে চাই না; সাংবাদিক সমাজের আস্থা, ঐক্য ও কল্যাণের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক সংকটে পাশে দাঁড়ানোই হবে এ সংগঠনের মূল অঙ্গীকার। আমাদের বিশ্বাস, মানুষের জন্য করা কাজই একটি সংগঠনের প্রকৃত পরিচয় বহন করে।”

সভায় সিদ্ধান্ত হয়, জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে আগামী ৩০ আগস্ট সাদাকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।

সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করতে চারটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নিবন্ধন-সংক্রান্ত বিষয় এবং বিশিষ্টজনদের পরামর্শের ভিত্তিতে সংগঠনের নাম ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন’ হিসেবে চূড়ান্ত করা হয়।

সভায় মুনশি ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল, সিন্টু রঞ্জন চন্দসহ আহ্বায়ক কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত দেন।

৬ জুলাই এসোসিয়েশন এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কবীর আহমদ সোহেল।

উল্লেখ্য, গত ৬ জুলাই সিলেট নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ওই সভায় দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীনকে সদস্যসচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি

আপডেট সময় : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬