০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 131
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার চাতলগাঁও থেকে ২১ পিস ইয়াবাসহ সোলেমান হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির সন্দেহভাজন নগদ অর্থও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে কুলাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোলেমান হোসেন চাতলগাঁও গ্রামের মনির আলীর ছেলে।

পুলিশ জানায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জুনেদ আহমদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল নিয়মিত রাত্রীকালীন টহলের সময় চাতলগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোলেমানকে ইয়াবাসহ আটক করা হলেও তাঁর সঙ্গে থাকা সুমন মিয়া নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সোলেমান এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬