০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 82
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের বরাদ্দ থেকে দুই হাজার নির্মাণ শ্রমিকের মধ্যে সরকারি চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার নিবন্ধিত নির্মাণ শ্রমিকদের জন্য এ সহায়তা প্রদান করা হয়। শ্রমিকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ১২টি ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভায় একযোগে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কাদিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তার আহমদ বলেন, নির্মাণ শ্রমিকরা সমাজের অন্যতম পরিশ্রমী জনগোষ্ঠী হলেও অনেক সময় তাঁরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। তাঁদের কথা বিবেচনায় রেখে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এই চাল বরাদ্দ দিয়েছেন। এ জন্য শ্রমিক সমাজ তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কুলাউড়ায় নির্মাণ শ্রমিকদের জন্য পৃথকভাবে এ ধরনের সরকারি সহায়তার উদ্যোগ এর আগে নেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১২টি ইউনিয়ন শাখা এবং একটি পৌর শাখাসহ মোট ১৩টি শাখার সদস্যদের মধ্যে চাল বিতরণ করা হয়। উদ্বোধন শেষে উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার নেতারা নিজ নিজ এলাকার শ্রমিকদের হাতে বরাদ্দকৃত চাল তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ছনর আহমদ, প্রচার সম্পাদক জসিম আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাল পেয়ে উপকারভোগী নির্মাণ শ্রমিকরা বলেন, এর আগে তাঁরা এভাবে সরকারি বরাদ্দের চাল পাননি। বর্তমান সংসদ সদস্য তাঁদের কথা বিবেচনায় রেখে যে সহায়তা দিয়েছেন, তা তাঁদের জন্য স্বস্তিদায়ক। তাঁরা এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক

আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬