০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

শাবিপ্রবি হবে বৈষম্যহীন শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস: উপাচার্য

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 58
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাতির নতুন ইতিহাস রচনার ভিত্তি উল্লেখ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে শাবিপ্রবিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মেধাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ২০২৪ সালের সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতি আজও জাতিকে শোকাহত করে, আবার একই সঙ্গে গর্বে মাথা উঁচু করার শক্তিও জোগায়। শোষণ, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশ নির্মাণের পথ উন্মোচিত হয়েছে।

গণঅভ্যুত্থানকে সর্বস্তরের মানুষের সম্মিলিত অর্জন উল্লেখ করে উপাচার্য বলেন, জুলাই আন্দোলন কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের একক সাফল্য নয়; এটি বৈষম্য, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের ফল। এই আন্দোলন প্রমাণ করেছে, জনগণ ঐক্যবদ্ধ হলে অন্যায় ও দুঃশাসনের পরিণতি অনিবার্য।

জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

আরও বক্তব্য রাখেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান,পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার আহবায়ক রশিদ আবরার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফয়সাল হোসেন, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সোহাগ, জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাবুল ইসলাম পবন, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, সহায়ক পরিবহন সভাপতি জাহাঙ্গীর আলম এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ ফয়ছল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

শাবিপ্রবি হবে বৈষম্যহীন শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস: উপাচার্য

আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬