১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

এর আগে তিনি দুইবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পান

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন বিয়ানীবাজার থানার ওমর ফারুক

মো. মহি উদ্দিন::
  • আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 136
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। এ নিয়ে তিনি জেলার মধ্যে তিনি তিনবার শ্রেষ্ঠ ওসি মনোনীত হন। এর আগে তিনি দুইবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পান।

বুধবার (২ জুলাই ) সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রত্যয়নপত্রে জানানো হয়, জুন-২০২৬ মাসে দায়িত্বশীল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রত্যয়নপত্রে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষর করেন। একই সঙ্গে তাকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ সম্মাননাসূচক ক্রেস্টও প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক সফল অভিযানের মাধ্যমে বিয়ানীবাজার থানা জেলা পুলিশের মধ্যে প্রশংসা অর্জন করেছে। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি মো. ওমর ফারুকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এর আগে তিনি দুইবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পান

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন বিয়ানীবাজার থানার ওমর ফারুক

আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬