০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রোবটিক্স ও পিসিবি ডিজাইন নিয়ে ‘সার্কিট টু রোবট’ কর্মশালা ২ জুলাই

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 134
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী হাতে-কলমে রোবটিক্স ও পিসিবি ডিজাইন বিষয়ক কর্মশালা ‘সার্কিট টু রোবট’। আগামী ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি, সিলেট ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, সিলেট।

কর্মশালায় অংশগ্রহণকারীরা রোবটিক্স, ইলেকট্রনিক্স এবং পিসিবি ডিজাইনের মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পাবেন। পাশাপাশি অভিজ্ঞ শিল্প-সংশ্লিষ্ট মেন্টরদের কাছ থেকে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা গ্রহণের সুযোগও থাকবে।

কর্মশালায় মেন্টর হিসেবে থাকবেন রোবটিক্স বিশেষজ্ঞ নিহাল দাস অঙ্কুর এবং এমবেডেড সিস্টেম বিশেষজ্ঞ মাজেদুল ইসলাম নাঈম।

এ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেন জানান, “বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর দক্ষতার কোনো বিকল্প নেই। তরুণদের মধ্যে রোবটিক্স, ইলেকট্রনিক্স ও পিসিবি ডিজাইন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তা গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে হাতে-কলমে প্রযুক্তি শেখার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে তুলুক। এই কর্মশালা তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।”

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণ সনদ এবং খাবারের ব্যবস্থা থাকবে।

কর্মশালায় অংশগ্রহণের নিবন্ধন ফি মাত্র ১০০ টাকা। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

কর্মশালাটির স্পন্সর বেভারলি হিলস কলেজ অব স্কিলস (বিএইচসিএস)। লজিস্টিকস পার্টনার লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ, টেকনিক্যাল পার্টনার রোবোনাট বিডি এবং মিডিয়া পার্টনার ‘ষাটমাকন্ঠ’।

আগ্রহীরা পোস্টারে দেওয়া কিউআর কোড বা নিবন্ধন লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন লিংক : https://forms.gle/SnLimfpVUP8madLM8

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোবটিক্স ও পিসিবি ডিজাইন নিয়ে ‘সার্কিট টু রোবট’ কর্মশালা ২ জুলাই

আপডেট সময় : ১০:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬