০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এস আলম-বেক্সিমকোর সম্পদ জাতীয়করণের দাবি নাহিদ ইসলামের Logo সীমান্ত রক্ষা ও রাষ্ট্র সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী Logo অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ভয়াবহ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo কুলাউড়ায় নিহত মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল, সহায়তা তুলে দিয়ে গুজবের প্রতিবাদ Logo সিলেটের নতুন ডিসি রেজা হাসান Logo কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই শেষ ৩২-এ পর্তুগাল Logo বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল Logo কুলাউড়ায় সীমান্তে নিহত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন ও সারজিস Logo বেলিংহ্যাম–কেইনের জোড়া আঘাতে গ্রুপসেরা ইংল্যান্ড, বিদায় স্কটল্যান্ডের

দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 42
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান অভিযোগের বিচার সম্পন্ন করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে দেশে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।

রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রশ্নে তাদের কোনো আপসের সুযোগ নেই। যারা দলটিকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬